পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

0


পাবনার ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি আলম প্রামাণিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর দিকনির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার, ২টি ধারালো চাপাতি, একটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে আলোচিত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top