পাবনায় পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

0


পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়ায় শ্বশুরবাড়িতে নাইওরে এসে পানি সেচে মাছ ধরতে স্ত্রীসহ পুকুরে নামেন এক ব্যক্তি। পরে সেচপাম্পের মাধ্যমে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়ে মারা যান দুজনই।


মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৬টার দিকে কুমিয়ামোড়া বাজার এলাকার আবুল হোসেন চৌকিদারের পুকুরে এঘটনা ঘটে।


নিহতরা হলেন, কুচিয়ামোড়া বাজার এলাকার আবুল হোসেন চৌকিদারের মেয়ে আশা পারভীন (২৫) ও তার মেয়ে জামাই সব্দুল শেখ (৪০)। সব্দুল সদর উপজেলার কৈজুরী শ্রীপুরের সাদেক শেখের ছেলে।


স্থানীয় সূত্র জানা যায়, স্ত্রী আশা পারভীনকে নিয়ে সব্দুল মঙ্গলবারই শ্বশুরবাড়িতে নাইওরে আসেন। এসে বিকেলে বাড়ির পাশে শ্বশুরের ছোট্ট পুকুরে মাছ ধরার সিদ্ধান্ত নেন। পরে একটি মাঠ পাম্প (সেচ পাম্প) লাগিয়ে ওই পুকুর সেচ কার্যক্রম শুরু করা হয়।


আরও জানা যায়, পানি কিছুটা কমলে স্ত্রীকে নিয়ে মাছ ধরতে পুকুরে নামেন সব্দুল। এর এক পর্যায়ে সেচ পাম্পের মাধ্যমে পুরো পুকুর বিদ্যুতায়িত হলে সব্দুল ও আশা পারভীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিতে গেলে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।


নাইওরে এসে মাছ ধরতে গিয়ে দম্পতির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, একসঙ্গে এভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু খুবই দুঃখজনক। অত্যন্ত সতর্কতার সঙ্গে বিদ্যুৎ বা এ সংশ্লিষ্ট কাজগুলো করা উচিত। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। এক্ষেত্রে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top