রত্নাই নদী খননের মাটি কাটার অপরাধে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা

0

 



পাবনা  প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর শ্মশান ঘাট সংলগ্ন রত্নাই নদী খননের মাটি কেটে নিজ জমিতে দেওয়ার অভিযোগে ভেকু মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ এই জরিমানা আদায় করেন। 


আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার আতাউল্লাপুর শ্মশান ঘাট সংলগ্ন ইঞ্জিনিয়ার সানাউল্লার ডেইরি খামারে রত্নাই নদীর পাড়ের খননকৃত মাটি কোন অনুমতি ছাড়াই ভড়াট করছিলেন। 


এসময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ সদর থানার পুলিশ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে এসে তাদেরকে হাতে নাতে মাটি কাটা অবস্থায় ধরে ফেলে।  


এসময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 


এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রত্নাই নদী খননের মাটি কাঁটা অবস্থায় তাদেরকে  আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top