কলেজছাত্র মনির হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত

0


মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে তার বন্ধু-বান্ধব ও এলাকাবাসী আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে সাঁথিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে। 


বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এবং পরে থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত ছাত্রের মা নছিফা খাতুন এবং বাবা আব্দুল মুন্নফ প্রাং উপস্থিত ছিলেন। 


হত্যাকারীর ফাঁসি দাবি করে এ সময় বক্তব্য রাখেন, মনিরুলের বন্ধু সালমান বিশ্বাস, মনিরুল ইসলাম, নিহতের ছোট ভাই তানজিল হোসেন, চাচা এরশাদ আলী প্রামানিক প্রমুখ। 


জানা যায়, পাবনা বাস টার্মিনালে গত ৯ জুন মঙ্গলবার মনিরুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  মৃত্যু বরণ করে। নিহত মনির সাঁথিয়া থানার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফ প্রামানিকের ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড  কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। 


এলাকাবাসী জানায়, সাঁথিয়া  উপজেলার শিবরামপুর গ্রামের আলম মাস্টারের ছেলে রাকিবুল এবং মুন্নাফের ছেলে মনিরুল দু'জন বন্ধু। ছোটবেলা থেকে একই সাথে একই গ্রামে বেড়ে উঠেছে দু'জন। প্রেমঘটিত কারণে এই হত্যাকান্ড ঘটেছে বলে তাদের ধারণা। 


এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল  ইসলাম জানান, ঘটনা ঘটেছে পাবনা বাস টার্মিনালে। মামলা পাবনা সদর থানায়। এ বিষয়ে সাঁথিয়া থানা সার্বিক সহযোগিতা করবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top