প্রকাশ্য দিবালোকে পাবনা বাস টার্মিনালে মনির হোসেন নামে এক এডওয়ার্ড কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মনির হোসেন পাবনা সাঁথিয়া থানার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন পাবনা বাস টার্মিনালে মনির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথেই মনির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
.jpg)
