লালপুরের গহীন চরে ঈশ্বরদীর এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

 


নাটোরের লালপুর উপজেলার রাইটার চর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক (৪২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।


সাহাবুল প্রামানিক ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিক ছেলে। তিনি মিলন চৌধুরীর ও কাকন গ্রুপের একটি বালুর পয়েন্টে কর্মরত ছিলেন।


মঙ্গলবার (১৬ জুন)  পদ্মা নদীর পাড়ে একটি নৌকার উপর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে যায়। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top