পাবনার ঈশ্বরদীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা।
অবশেষে সেই প্রত্যাশা পূরণে হাসপাতালটির ১০০ শয্যায় উন্নীতকরণের গেজেট অনুমোদন হয়েছে। স্থানীয়দের মতে, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হওয়ায় চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে এবং ঈশ্বরদী ও আশপাশের এলাকার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
এ অর্জনকে এলাকার স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, গেজেট প্রকাশের পর দ্রুত অবকাঠামোগত ও জনবল সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হবে।
.jpg)
