পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া পৌর সদরের বাঁশ হাটা সংলগ্ন একটি দোতলা ভবনে অনৈতিক কাজের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৩ জুন) ভোররাতে আটঘরিয়া বাজারের উত্তর পার্শ্বের ওই বাড়িতে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— ওই বাড়ির মালিক ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ বকুল হোসেনের স্ত্রী মোছাঃ শারমিন খাতুন (৩০) এবং পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন থেকে আসা রাজমিস্ত্রী মোতাই ওরফে আবু বক্কর (৩২)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির মালিক দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে বিভিন্ন সময়ে ওই বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।
ঘটনার দিন রাতে রাজমিস্ত্রী আবু বক্কর ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, আটকের পর প্রবাসীর স্ত্রীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দিতে থানায় বসে দফায় দফায় সালিশ-মীমাংসার চেষ্টা চালান।
পরে প্রবাসীর স্ত্রী শারমিন খাতুনকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয় এবং রাজমিস্ত্রি মোতাই ওরফে আবু বক্করকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রবাসীর অনুপস্থিতিতে এমন অনৈতিক কর্মকাণ্ডের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
.jpg)
