মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি, বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৩ জুন) বিকেলে সাঁথিয়ার জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা,পৌর ও সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঁথয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বেড়া কলেজের সাবেক ভিপি শামসুর রহমান।
সাঁথিয়া পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর বিএনপি নেতা সাইফুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী রাফিকুল ইসলাম, ফজলুল বারী সান্টু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইশতিয়াক আহমেদ।
.jpg)
