ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা -৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার বলেছেন, এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো| তিনি বলেন, প্রত্যেকটি জনস্বার্থকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে| যোগাযোগের জন্য রাস্তা, ব্রিজ, কার্লভার্ট নির্মাণ, সেচের জন্য খাল খনন, অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস, অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চান তিনি|
৭৫ লাখ টাকা ব্যয়ে খানমরিচ ইউনিয়নের লতিফ মোড় হতে জহুরুলের বাড়ি পযর্ন্ত ১০০০ মিটার এইচবিবিকরণ রাস্তার কাজের উদ্বোধন শেষে তিনি সোমবার (৪ মে) উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড় থেকে একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন|
তিনি আরো বলেন, মানুষ বড় আশা নিয়ে তাকে ভোট দিয়েছেন| তাই মানুষের কল্যাণ ছাড়া তিনি অন্য কিছু ভাবতে চান না| এজন্য নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান|
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো আরিফুজ্জামান, প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, উপজেলা জামাতের আমির মাওলা মো: মহির উদ্দিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

0 মন্তব্যসমূহ