ভাঙ্গুড়া প্রতিনিধি: যুগ যুগ ধরে সাংবাদিকতার ঐক্য-আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা অন্যতম প্রাচীনতম সংগঠন পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) রাতে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন প্রতিনিধি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু'র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি দৈনিক এদিন প্রতিনিধি মো. নুরুজ্জামান সবুজ'র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ও নিউজপাবনা -'র প্রতিনিধি আব্দুর রহিম।
এসময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক জীবন কথা প্রতিনিধি হাফিজুর রহমান আনসারী, কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান খান, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি সাখাওয়াত হোসেন, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক আজকের বাংলা প্রতিনিধি এস এম নাহিদ হাসান, সদস্য দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউন-এর পাবনা (জেলা) প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, পাবনার বাণী প্রতিনিধি হাসিনুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এস এম শাহীন রেজা, দৈনিকের খবর প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুল খালেক, সহযোগী সদস্য দৈনিক মানবজমিন প্রতিনিধি মাসুদ হাসান ও চ্যানেল এস প্রতিনিধি বাবুল আক্তার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
.jpg)
