সাঁথিয়ায় আন্ত:জেলা চোর গ্রেফতার

0

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: সাঁথিয়া পৌর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা ও দীর্ঘদিনের দুর্ধর্ষ চোর সানোয়ার হোসেন সানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৪ মে) সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেড়া, ভাঙ্গুড়া, পাবনা সদর ও শাহজাদপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট সাতটি চুরি মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ আন্তঃজেলা চোরচক্র পরিচালনা করে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি ও ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ জনগণের মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সাঁথিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top