পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে। র্যাব জানায়, তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার এবং ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ