ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ ফরিদপুর উপজেলা গেটের সামনে পৌর শিশু পার্কের বেষ্টনির ভেতরে বড় দুটি গাছ কেটে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে খবর নিয়ে দেখা যায় শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এই সময়ের মধ্যে গোপনে রাতের অন্ধকারে বড় দুটি গাছ কেটে ফেলেছে এবং গাছের গুড়ি সরিয়ে ফেলেছে। গাছ দুটি পৌর পার্কে ছায়াবেষ্টিত কের রেখে ছিল।
বিভিন্ন মাধ্যমে জানতে পারা যায় যে, গোপালনগর গ্রামের হিজরা সম্প্রদায়ের তৃতীয় লিঙ্গের জহুরুল ইসলাম ওরফে বিজলী খাতুনকে ওই জায়গাটি বরাদ্দ দেয়া হয়েছে। এটি কোন হাট পেরি ফেরির জায়গা নয়। এই জায়গাটি উপজেলা পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত। একদিকে যেমন শিশুদের বিনোদন পার্ক অন্যদিকে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। কিন্তু সামনে জায়গাটা দখলের উদ্দেশ্যেই গাছ দুটি কাটা হয়েছে। ।
বিষয়টি সাধারণ জনগণের নজরে আসলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিভাবে বাচ্চাদের শিশু পার্ক অন্যের নামে বরাদ্দ দেয়া যায় কিনা সেটি নিয়েও রয়েছে নানা মনে নানা প্রশ্ন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি উম্মে ইমামা বানিনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

0 মন্তব্যসমূহ