সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ২টি ওয়ানশুটার গান ও ৭ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার


বাংলাদেশ পুলিশ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পাকশী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় ঝোপঝাড়ের কাছে পায়ে হাঁটা কাঁচা রাস্তার ধারে ময়লার স্তূপের মধ্যে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তার অংশ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে দুটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কিছু দুর্বৃত্ত অস্ত্রগুলো নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ওই স্থানে ফেলে পালিয়ে যেতে পারে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ