মনসুর আলম খোকন,সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নিজ সন্তানের দ্বারা নির্যাতিত অসহায় মা কাঞ্চন মালাকে (৭৫) ঘর নির্মাণ করে দিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অসহায় মা কাঞ্চনমালার মেয়ের বাড়িতে নির্মাণ করা ঘর বুঝে দেয়া হয় বৃদ্ধ মহিলাকে।
এ সময় বৃদ্ধ কাঞ্চন মালা নিজের ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কাঞ্চন মালার মেয়ে জানান, আমার মায়ের কোন ঘর ছিলো না। সে ছেলের বাড়িতে রোদ-বৃষ্টিতে ভাঙ্গা ঘরে থাকতো। এখন তার মাথা গোজার ঠাঁই হলো।
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, গত বছরের ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধা মহিলাকে পুত্র ও পুত্র বধূ দ্বারা নির্যাতনের ঘটনা আমার নজরে আসে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। তবে বৃদ্ধা মায়ের থাকার ঘর ছিল জড়াজীর্ন। তখনই আমার মনে হয়েছিল বৃদ্ধা মায়ের জন্য কিছু করা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের বিশেষ টিআর এর আওতায় তাকে স্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করে দেই। যেখানে সে যতোদিন বেঁচে থাকবে ততদিন বসবাস করতে পারবে।
ঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন ও ধোপাদহ ইউপির ভারপ্রাপ্ত চেযারম্যান সানাউল্লাহ ছানা।
.png)
0 মন্তব্যসমূহ