সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির ৬ ড্রাম জেলী ধ্বংস, ২০ হাজার টাকা জরিমানা

 


পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল  দুধ তৈরির ৬ ড্রাম জেলি ধ্বংস করা হয়েছে ও ভ্রাম্যমাণ আদালতে বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।  গত বুধবার  (০৪ মার্চ)  রাতে উপজেলার  ভাঙ্গুড়া ইউনিয়নের  ভবানীপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   মিজানুর রহমান  ও থানা পুলিশ সম্মিলিত অভিযান পরিচালনা করে মোছাঃ খুশি খাতুন (৪০), স্বামী- নুর ইসলাম,সাং-ভবানীপুর,থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা এর বাড়ির ভেজাল দুধ তৈরীর কারখানা হতে মোট ৬ ড্রাম ভেজাল দুধ তৈরীর জেলী, ৫ ড্রাম  সয়াবিন তেল জব্দ পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা জরিমানার আদেশ দেন। 

পাশাপাশি  ভেজাল দুধ তৈরীর জন্য ব্যবহৃত ৬ ড্রাম জেলী ম্যাজিস্ট্রেট এর আদেশে ধ্বংস করে ৫ ড্রাম  সোয়াবিন তেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন এ ধরনের অভিযান আগামীতেও  অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ