মনসুর আলম খোকন,সাঁথিয়া প্রতিনিধি: মঙ্গলবার (১৭ মার্চ) সাঁথিয়া থানার মাদকবিরোধী অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সিলন্দা গ্রামের ফজলাল সরদারের ছেলে হাসাল (২৪) ও হাসান সরদারের ছেলে খায়রুল ইসলাম (১৯)।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গাঁজা থাকায় একজনকে ৩ মাস, অপরজনকে ৬ মাসের জেল ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আটককৃত দুই যুবকের পরিবারের লোকজন জানায়, তারা মাদক সেবন করে প্রতিনিয়ত। তবে আমরা নিষেধ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসে। এছাড়া গাঁজা খাওয়ার কারণে হাসানের বউ-বাচ্চা তাকে ছেড়ে চলে গেছে। আপনারা আইনগত ব্যবস্থা নেন, তাদের জেলে দেন।

0 মন্তব্যসমূহ