সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেকু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা


আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দো এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে জোবায়ের হোসেন নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আটঘরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। 

উপজেলা ভূমি অফিস সূত্র জানা গেছে, দীর্ঘ দিন যাবত মাজপাড়া ইউনিয়ন বিভিন্ন ফসিল জমিতে জোবায়ের হোসেন ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করে আসছিলেন। 

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে

অনুমতি ব্যতীত মাটির উপরিস্তর কর্তনের অপরাধে মোঃ জোবায়ের হোসেন নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনতাসির মাহফুজ জানান, ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে জোবায়ের হোসেন নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১ টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং ২টি এক্সক্যাভেটরের এর ইঞ্জিন বিকল করে দেয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ