মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পাবনার সাঁথিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়ায় কর্মরত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে সাঁথিয়া উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক, বোয়ালমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন রানা, জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এমএ হাই, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান, শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন, সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ইসমাইল হোসেন কিরণ, আনিসুর রহমান লিটন , ডাক্তার আব্দুল্লাহ আল হাদি, কেন্দ্রিয় কমিটির সদস্য ফার্মাসিস্ট রাসেল আহমেদ সোহাগ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরিফা আঞ্জুমান আরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছেন। ৬ তারিখের আগে প্রজ্ঞাপন জারি না হলে ৬ তারিখের মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এ সময় এমপিওভুক্ত বেসরকারি স্কুল- কলেজ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এবং বিভিন্ন দপ্তরের কর্মচারী- কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

0 মন্তব্যসমূহ