সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় অবৈধভাবে পাম্প থেকে এলপি গ্যাস বিক্রির অভিযোগে একজন আটক


পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে 
পাম্প থেকে এলপি গ্যাস বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ইছামতী পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে হাতেনাতে অবৈধভাবে এলপি গ্যাস বিক্রির অভিযোগের বিষয়টি ধরা পড়ে। পরে পুলিশ একজনকে আটক করে।

ঘটনার সময় পাম্পের কর্মকর্তারা পালিয়ে যান। আটক ব্যক্তি ও সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম যেন না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ