সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা ১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : ৬৮, পাবনা ১(সাঁথিয়া) আসনে আজ সোমবার যাচাই-বাছাইয়ের পর ৩ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে প্রার্থীদের উপস্থিতিতে ৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এ আসনের মনোনয়ন জমাদানকারী খায়রুন্নাহার খানম মিরু, মাসুদুল হক মাসুদ ও তাজুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।  এ সময় তিনি পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, বিএনপির প্রার্থী শামসুর রহমান, ইসলামি আন্দোলনের আব্দুল গণি ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পাবনা ১ ও পাবনা ২ আসনে পুন:তফসিল জারির প্রেক্ষিতে উল্লেখিত দুইটি আসনের প্রার্থীরা পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ