সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত



আটঘরিয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী "প্রশিক্ষণ কর্মশালা"  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা। এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন। 

সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আক্তার। আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ও  সহকারী প্রিজাইডিং ৩২৬ জন, ও ৫৫৮ জন  পোলিং অফিসার অংশগ্রহণ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ