পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত- ১

0


পাবনার আটঘরিয়া উপজেলায় মাছভর্তি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির ধাক্কায় শাহাবুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সদর উপজেলার পুস্তিগাছা-গনির বটতলা আঞ্চলিক সড়কের মমিন গুরুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, মতিগাছা গ্রামের মৃত ওয়াজ জোয়ার্দারের ছেলে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ লেখক শাহাবুদ্দিন অটোভ্যান যোগে অফিসে আসছিলেন।

এসময় একই দিক থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ইঞ্জিনচালিত ভটভটি অটোভ্যানকে ধাক্কা দিলে শাহাবুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top