পাবনা জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য বাকী বিল্লাহকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতের  দিকে পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালীয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। বাকী বিল্লাহ একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে সৃষ্ট ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা হয়। গত ১২মে সোমবার স্থানীয় বিএনপি নেতা ময়ছের  আলী নামক  এক ব্যক্তি বাদী হয়ে  মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত করা হয়েছিল।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা বাকী বিল্লাহ কে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top