পাবনায় হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

0

 

গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পাবনা সদরের পাইকেল গ্রামে আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ভাবে জানায়। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর নিহতের ছেলে বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে পাবনা জেলার সদর থানার মালিগাছা ইউনিয়নের জোতকলসা গ্রামে অভিযান পরিচালনা করে ১ নং আসামী মোঃ জিল্লু প্রাং (২৬) ও ২ নং আসামী মোঃ আফজাল প্রাং (৬৬) কে গ্রেফতার করে।

গ্রেফতার জিল্লু প্রাং ও আফজাল প্রাং পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের পাইকেল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং তারা পিতা-পুত্র।      

গ্রেফতারকৃত আসামী পিতা-পুত্রকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করে পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি  গণমাধ্যমে পাঠায় র‍্যাব । 

উল্লেখ্য, সেই সময়ে স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল ও তার ছেলে জিল্লু লাঠি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করে। স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভোরের দিকে সে মারা যায়।

পূর্বের সংবাদটি পড়তে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top