জমি বিরোধের জের: পাবনায় কৃষককে কুপিয়ে হত্যা

0

 


পাবনা সদরের পাইকেল গ্রাম আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ভাবে ধারণা করছে। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে।


স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদ কে গুরুতর আহত করে। স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভোরের দিকে সে মারা যায়।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top