সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেফতার- ৬




পাবনায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গেল ২৪ ঘন্টায় পাবনা জেলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনা সদরে ৪ জন, চাটমোহরে ১ জন, ভাঙ্গুড়ায় ১ জনকে অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

 মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমান লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করেন।

জেলায় অপারেশন ডেভিল হান্টে আটককৃতরা হলেন পাবনা সদর উপজেলার কাচারীপাড়ার মৃত কাজী বদিউর রহমানের ছেলে মোঃ কাজী গোলাম রাব্বী (৩৮), সিংগা দরবার শরীফ সংলগ্ন মৃত আব্দুল আওয়ালের ছেলে মোঃ শাহেদ হাসান (৩৮), নুরপুর আব্দুর রশিদের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫), বিলভাদুরিয়া শহিদুল্লাহ প্রমাণিকের ছেলে মোঃ রানা হাসান (৪০)। 

চাটমোহর উত্তর থানাপাড়া মৃত আবুল মকছুদ দেওয়ানজির ছেলে মো: আসাদুজ্জামান আলাল (৬৪), ভাঙ্গুড়া রেলপাড়া মৃত হাজী মোরশেদ আলীর ছেলে এম এ মোস্তাককে (৪৩) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

জানা যায় আটকৃত প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ