সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় কারসাজি করে বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

 


পাবনার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে করাসাজি করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (২৪শে ফেব্রুয়ারি) একাধিক অভিভাবক স্বাক্ষরিত এক লিখিত অভিযোগ পত্রে এমন তথ্য জানা গেছে। 

অভিযোগে ভোটার তালিকা হতে ভুয়া ভোটার বাদ দিয়ে ও বাদপড়া ভোটার অর্ন্তভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রকাশ করে মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবী জানানো হয়। 

লিখিত অভিযোগে জানা গেছে, মন্ডতোষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, আব্দুল খালেক, মোরতাজা অভিযোগ করেন মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভোটায় তালিকায় ফ্যাসিস্ট সরকারের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আওলাদ হোসেন উপজেলা মাধ্যমিক অফিসারের সাথে যোগসাজস্যে মনগড়া ভোটার তালিকা তৈরি করেছে এবং অতীতেও সে তার প্রভাব খাটিয়ে কমিটি দিয়েছে। 

এখনও সে অবৈধভাবে কমিটি প্রদান করার চেষ্টা করেছে। এ তালিকায় প্রকৃত অভিভাবকরা বাদ পড়েছে ও জাল ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। এ কারণে এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছ। প্রধান শিক্ষকের পরিকল্পনা বাস্তবায় করতে প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিভিন্ন ব্যক্তিকে হুমকি প্রদান ও লাঞ্ছিত করছেন বলে উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ কারনে প্রকৃত ভাবে যাচাই বাচাই করে নতুন করে ভোটার তালিকা করে পূনরায় তফশীল দেওয়া অতি প্রয়োজন।

অভিযোগ প্রাপ্তির বিষয়ে স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ