ভাল কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার গৌরব অর্জন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে দৈনিক স্পষ্টবাদী পরিবার।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ে গিয়ে দৈনিক স্পষ্টবাদী পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্পষ্টবাদী পরিবারের সদস্যরা।
দৈনিক স্পষ্টবাদীর কর্মকর্তা ও সহকর্মীরা বলেন, নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ একটি গৌরবময় অর্জন। এ ধরনের স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি অন্যদেরও দেশ ও সমাজের কল্যাণে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
শুভেচ্ছা গ্রহণ করে মাহমুদ হাসান রনি দৈনিক স্পষ্টবাদী পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁর দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও কর্মপ্রাণ হতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও জনগণের স্বার্থ সংরক্ষণ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
.jpg)
