ভাঙ্গুড়া প্রতিনিধিঃ ৭০ পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখা (৭০) বৃহস্প্তিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আগামীকাল সকাল ১০টার দিকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাঠে তার নামাযে জানাযা শেষে পাটুলী পাড়া এলাকার কবরস্থানে তাকে দফন করা হবে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সাংসদ মকবুল হোসেন এর স্ত্রী বেগম নুরজাহান রেখা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্প্তিবার সকালে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু তার মৃত্যুর খরবটি নিশ্চিত করেছেন।
এদিকে বেগন নুরজাহান রেখার বড় ছেলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল বর্তমানে একটি বিস্ফোরক মামলায় পাবনা কারাগারে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্যারোলে মুক্তি পেলে তার মাযের জানায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক এমপি মকবুল হোসেন ও তার ছোট ছেলে শাকিল আত্মগোপনে রয়েছেন। বেগম নুরজাহান রেখার মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
.jpg)
