ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র নেতার ছেলে আবু হুরায়রা (২৪) ১৮০ পিস ইয়াবাও ইয়াবা বিক্রির নগদ ৬৯ হাজার টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত গভীর রাতে রাত্রিকালীন জরুরী ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের জরুরী ডিউটি পার্টি অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। জানা গেছে, সে ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ও মসজিদপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারিকের ছেলে।
পুলিশ জানায়, এ সময় তার দেহ তল্লাশি করে , মাদক বিক্রয়ের নগদ ঊনসত্তর হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে জব্দ করে আসামিসহ থানায় হাজির হয়ে ভাঙ্গুড়া থানার মামলা করা হয় এবং বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।
জানা গেছে, আবু হুরায়রা ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দাপটের সঙ্গে মাদকের ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি সে ছাত্রদলের কর্মী বলেও নিজেকে পরিচয় দিতেন। অবশেষে পুলিশের হাতে তিনি ১৮০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬৯ হাজার টাকাসহ আটক হন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজ্জু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.jpg)
