আজ বুধবার (২৯ জুলাই) পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ করে অপরাধ দমনে আবু আশ্রাফের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশংসনীয় ভাবমূর্তি জেলাজুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।
পাবনার বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ্ ৭ মে ২০২৬ তারিখে পাবনার ১২৭তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এতো অল্প সময়ে পাবনার পুলিশ সুপার বদলি নিয়ে জেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
.jpg)
