ফরিদপুর প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে ৮৫ পিস ইয়াবাসহ রুবেল মোল্লা(৩৪) পিতা মৃত লুৎফুর রহমান ও ইমরান (৩২) পিতা মৃত জহুরুলইয়াবা নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
বুধবার ১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানা পুলিশ রামনগর পূর্বপাড়া থেকে রুবেল (৩৪)কে ইয়াবাসহ গ্রেফতার করে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ১০(ক) ধারায় মামলা দিয়ে আসামি রুবেলকে জেল হাজতে পাঠানো হয়েছে । অপর আসামি ইমরান (৩২) পিতা মৃত জহরুল ইসলামকে বেরহউলিয়া থেকে মাদক গ্রহণ ও ব্যবসার দায়ে আটক করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ ও সেবনের অপরাধে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরে আসামিকে জেল হাতে প্রেরণ করা হয়েছে।
.jpg)
