ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে দেড় লাখ টাকা মুল্যমানের তিন বস্তা চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরের দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন সহকারি কমিশনার(ভুমি) মিজানুর রহমান।
এ সময় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ৩ বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় । এ ঘটনার সাথে সংম্পৃক্ত নৌবাড়িয়া নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত আনিলের ছেলে মিলনকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
গোপন সাংবাদের ভিত্তিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পরিবহন করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত । ৩ বস্তা চায়না দুয়ারী জালের উপকরণ পাওয়া যায় মিলন (৩৬) নামের এক ব্যক্তির নিকট। ভ্রাম্যমান আদাতল মিলনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন এবং জব্দকৃত ৩ বস্ত নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করে ধ্বংসের আদেশ দেন।
যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মো: আলী আজম, ভাঙ্গুড়া থানার এস আই মো: এরশাদ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশার (ভুমি) মিজানুর রহমান বলেন, মৎস সম্পদ রক্ষার্থে এ ধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
.jpg)
