মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: সাঁথিয়া উপজেলার ভাটো খানমামুদপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
জানা গেছে, সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের ভাটো খানমামুদপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে দিনমজুর মন্টুর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে দেড় শ'মণ পেঁয়াজসহ তার কয়েকটি কক্ষের সব মালামাল, আসবাব, কাপড়চোপড়, নগদ টাকা পুড়ে ভস্মিভূত হয়েছে। সাঁথিয়া ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক গাড়ি সেখানে যাওয়ার পর দুটি গাড়িই বিকল হয়ে যায়। পরে বেড়া ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অন্যের জমি চাষ করে পেঁয়াজ উৎপাদন করেছিল সে। এই অগ্নিকান্ডে তার কয়েক লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা সাঁথিয়ার ফায়ার সার্ভিসের কর্মীদেরকে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে।
ক্ষতিগ্রস্ত মন্টু জানায়, আগুন লেগে তার দেড় শ'মণ পেঁয়াজ পুড়ে গেছে। ঘরের কয়েকটি রুমে যা ছিল সবই পুড়ে গেছে। বিদ্যুৎ অফিসে বারবার ফোন করেও তাদের পাওয়া যায়নি বলে অভিযোগ তার। মন্টুর দাবি, আগুন লাগার সাথে সাথে বিদ্যুতের লাইন অফ করে দিলে ক্ষতি কম হতো। এই ক্ষতি কাটিয়ে উঠতে সে সামর্থ্যবানদের সাহায্য -সহযোগিতা কামনা করেন।
.jpg)
