বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ, চাঁদাবাজির মামলায় তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাকরকাটা গ্রামের কামরুল হাসানের ছেলে মোঃ মাহামুদুল হাসান নাছিম (২৩), একই গ্রামের মতিন মিয়ার ছেলে তারেক রহমান (২২) ও কবিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে সাকিবুল হাসান (২৩)।
ডিবি পুলিশের ইন্সপেক্টর রাশিদুল ইসলাম জানান, অভিযুক্তরা গত ২৭ জুলাই সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে দিবালোকে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অনুপ্রবেশ করে এক গৃহবধু তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে।
এক পর্যায় গ্রেফতারকৃতদের মধ্যে থেকে একজন ঐ গৃহবধুর মা ও তার শিশু সন্তানকে একটি কক্ষে আটকে রেখে ভুক্তভোগী গৃহবধু (২২) কে ধর্ষন করে। অপর দুই আসামি ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধুর মায়ের নিকট থেকে নগদ এক লক্ষ দশ হাজার টাকা আদায় করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী পাবনা সদর থানায় মামলা করলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রযোজ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
.jpg)
