পাবনা সদর থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার গাছপাড়া পাবনা- রাজশাহী সড়কের চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনাকালে একটি সিএনজি গতিরোধ করে তল্লাশি করলে দুইটি ব্যাগের ভেতরে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুই জনকে আটক করে পুলিশ।’
গ্রেপ্তারকৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ব্রজনাহাপুর পূর্বপাড়া আজাদ হোসেনের ছেলে সাহানুর রহমান (২৫)। একই এলাকায় আব্দুল সোবহানের ছেলে মিষ্টু (৩০)।
পুলিশ আরও জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে কৌশলে ফেনসিডিল নিয়ে পাবনায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
.jpg)
