মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বড়গ্রাম বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানঘরসহ দোকানের সকল মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আলমগীর জানান।
জানা যায়, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বড়গ্রাম বাজারে মুদিখানা, সার, কীটনাশক ও ডেকোরেটর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২ টার দিকে হঠাৎ করে তার দোকানে আগুন লাগে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে দোকানে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.jpg)
