পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তানভীর আহমেদ শিমুলকে (২৮) ৬ মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ভাঙ্গুড়া উপজেলাধীন কাশিপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই আদেশ দেন।
অভিযুক্ত তানভীর আহমেদ শিমুল (২৮), পিতা- মো: সামছুল হক, সাং- চৌবাড়ীয়া দক্ষিণপাড়া, ভাঙ্গুড়া, পাবনা বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
.jpg)
