পাবনার ফরিদপুরে ওপেন হাউজ ডে পালিত

0




ফরিদপুর  প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ওপেন হাউস ডে পালন করা হয়েছে। আজ ১২ জুন  শনিবার  বিকাল ৪ টার সময় ফরিদপুর থানা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ জনগণ, রাজনীতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা ওপেন হাউজ ডে তে অংশগ্রহণ করেন। 


২৬ জন বক্তার উন্মুক্ত বক্তব্য শোনেন এবং সেই প্রশ্নের উত্তর প্রদান করেন পুলিশ সুপার পাবনা। উন্মুক্ত প্রশ্নের মধ্যে অন্যতম ছিল মাদক, অনলাইন জুয়া, খাদ্যে ভেজাল, নকল দুধ তৈরি, রাস্তাঘাটে ইভটিজিং, বাল্যবিবাহ, নদীপথে উচ্চ শব্দে  সাউন্ড বক্স বাজানো ও বিভিন্ন বিয়ে বাড়িতে   বক্স বাজানো, কিশোর গ্যাংদের মোটরসাইকেল শব্দ করে চালানো, পৌরসভার মেইনরোডে যানজট নিরসন, চুরি, ডাকাতি সহ রাত্রে পুলিশের টহল বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও যথাযথ সমাধানের আশ্বাস প্রদান। 


পুলিশ সুপার ফরিদপুর  থানার অফিসার ইনচার্জ কে এ সকল বিষয় নিয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ছুফি উল্লাহ পুলিশ সুপার পাবনা, বিশেষ অতিথি আবু বক্কর এএসপি সার্কেল (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর)। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top