ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা

0

 



পাবনার ভাঙ্গুড়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মাসুদ রানাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক পিটিশন মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সত্য ঘটনা আড়াল করতে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 


ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার একটি চাঞ্চল্যকর অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার সাথে জড়িত প্রভাবশালী চক্রটি সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় পাবনার বিজ্ঞ আদালতে কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানাসহ মোট ১০ জনকে বিবাদী করে একটি মিথ্যা পিটিশন মামলা দায়ের করা হয়।


মামলার বিবাদীরা জানান, প্রকাশিত সংবাদে কোনো প্রকার মিথ্যা তথ্য ছিল না। সমস্ত তথ্য-প্রমাণ ও উপযুক্ত সূত্রের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল। নিজেদের অপরাধ ঢাকতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। 


এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক ও মিথ্যা মামলার খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গুড়ার সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙ্গুড়া প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 


সাংবাদিক নেতারা এক বিবৃতিতে বলেন, "অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সত্য প্রকাশ থেকে সাংবাদিকদের বিচ্যুত করতে এই ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না।" 


সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ভিত্তিহীন ও হয়রানিমূলক মিথ্যা পিটিশন মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top