সাঁথিয়ায় দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

0



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : শনিবার (৬ জুন) সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪০ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী ওসমান ও লিমনকে গ্রেফতার করেছে। ওসমান ধুলাউড়ি ইউনিয়নের নুরদহ গ্রামের মৃত সাত্তার খাঁর ছেলে ও লিমন একই গ্রামের সিদ্দিকের ছেলে।


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ধুলাউড়ি ইউনিয়নের নুরুদহ এলাকা থেকে মাদকব্যবসায়ী ওসমান ও লিমনকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top