সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে শামীম নামে এক মাদকব্যবসায়ীর কারাদণ্ড

0

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: শুক্রবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালতে সাঁথিয়া পৌরসভার পিপুলিয়া গ্রামের কুখ্যাত মাদকব্যবসায়ী মৃত মেজাম্মেল হকের ছেলে মোঃ শামিম হোসেনকে (২৫) এক বছর ছয় মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড প্রদান করেছেন। 


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পিপুলিয়া এলাকা থেকে মাদকব্যবসায়ী শামীমকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top