সাঁথিয়ায় মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদণ্ড ও অর্থদন্ড

0




মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: আজ বৃহস্পতিবার (৪ জুন) সাঁথিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কাশিনাথপুরের মৃত লালু খাঁ'র ছেলে কুখ্যাত মাদকব্যবসায়ী রুশনাই খাঁ ও তার স্ত্রী লিপি খাতুনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। 


ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না রুশনাইকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যামাণ আদালত রুশনাই'র স্ত্রী লিপি খাতুনকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 


উল্লেখ্য, রুশনাই খাঁর নামে আগে ১৫ টি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে এবং তার স্ত্রী  লিপি খাতুনের নামেও ২ টি মাদক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top