মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: আজ বুধবার (৬ মে) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রয় করার অপরাধে ঘুঘুদহ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে সজল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শত টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
একইদিন পৌরসভার দৌলতপুর গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় দুইজন মাদকব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ