সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার বেড়ায় চুরির মামলার এক মাস পর পাল্টা মামলা!



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: গত ৫ এপ্রিলে পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত, কেন সিসিটিভি ফুটেজ দেখানো হলো - এনিয়ে চোর সিসিটিভির মালিক আব্দুর রাজ্জাকের উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী আশিক, সাহাদত, আতিকুলসহ কয়েকজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় জেছনা খাতুন বাদি হয়ে ৭ এপ্রিল বেড়া থানায় ১৬ জনের নামে এজাহারভুক্ত আসমী সহ ৪/৫ জনকে অজ্ঞাত নামে আসামি করে মামলা দায়ের করে। 

এই ঘটনার একমাস পর আনোয়ার হোসেন আদালতে কাউন্টার একটি মামলা দায়েরের জন্য আবেদন করে। পরে আদালত বেড়া থানাকে এফ.আই.আর করার জন্য নির্দেশ দেন বলে জানান, বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার। সেই পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের মামলাটি রেকর্ড করা হয়। 

ভুক্তভোগী জোছনার পরিবারের সদস্যরা জানান, তাদের করা মামলাটি সঠিকভাবে তদন্ত করে দেখা হোক। কারণ, তাদের উপরেই হামলা করে মারধর বেশী করা হয়েছিল। আমাদের মামলার একমাস পার হলেও পুলিশ আসামী কাউকে ধরে নাই, আদালতে হাজিরা দিতে গিয়ে তারা আটক হয়। সেই সাথে প্রায় একমাস পর বিপক্ষের লোকদের করা মামলার ভিত্তি কতটুকুন সত্য তা নতুন করে বেড়া থানার সেকেন্ড অফিসার এসআই মমতাজ উদ্দিনকে মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে একজন দক্ষ অফিসারকে তদন্তের ভার দেয়ার দাবি জানান ভুক্তভোগী জোছনার পরিবার ।

জোছনার মামলার সাক্ষী মহিলাদের নামেও মামলা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ