ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের যাত্রা শুরু

0




ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির উদ্যোগে নতুন হাউজিং প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে (৩১ শে মে) রবিবার সকাল দশটার দিকে  সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সফলতা, এলাকার উন্নয়ন এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বক্তারা হাউজিং প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় মানুষের আবাসন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম। বক্তব্য দেন, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  রফিকুল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার এবং সাবেক মেয়র  আব্দুর রহমান, বেড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার  আজাহারুল ইসলাম,  একামুল হক ইভা-ইমা কনস্ট্রাকশনের ল্যান্ড অনার, সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, ফরিদপুর  আরজু টাওয়ারের স্বত্বাধিকারী জেমস।


অনুষ্ঠানের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, শাহজালাল কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের এমডি প্রকৌশলী শাহ জালাল হোসেন ডলার। 


বক্তারা বলেন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির এ উদ্যোগ ভাঙ্গুড়া অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, মানসম্মত নির্মাণ ও গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top