পাবনার চাটমোহর উপজেলায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা সালমা বেগম। মঙ্গলবার (২৬ মে) বেলা ১২ টার দিকে উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের হোগলাবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ মে) রাতে ঝড়ে ওই গ্রামে বেশ কিছু তার ছিড়ে পড়ে। মঙ্গলবার (২৬ মে) সকালে পল্লী বিদ্যুতের কর্মীরা এসে তার গুলো মেরামত করে। এর মধ্যে ভুল বসত একটি তার পরে ছিল।
মেরামত শেষে মেন লাইনে বিদ্যুৎ চালু করলে পরে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন ঘটনাস্থলেই মারা যায়। সে সময় ছেলেকে বাঁচাতে গেলে মা সালমা বেগম বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আশরাফুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
.jpg)
