এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

0

 


পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল থেকে আড্ডা, সাংস্কৃতিক আয়োজন ও শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।


সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজ ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কে এম মতিউর রহমান হেলাল।


আলোচনা সভায় বক্তারা বিভাগের ৭০ বছরের ইতিহাস, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন।


বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও অন্যান্য পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের গানে মেতে ওঠেন বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top